মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় আজ রোববার দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে।আজ দুপুর ১২টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক আসা টেম্পুর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। তাঁর নাম সাকিব (১৫)। মোটরসাইকেলের অন্য দুই আরোহীকে গুরুতর আহতাবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো: সাকিবের ভাই সনি (১০) ও মামা মিতুল হোসেন (২৫)। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার ইসলামবাগে। তারা মোটরসাইকেলে করে শালিকার আড়পাড়া থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন।এদিকে, আজ সকাল সোয়া ১০টার দিকে মাগুরা-ফরিদপুর সদরের রামনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক পথচারী একটি দ্রুতগামী পিক-আপ ভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাত্তার মোল্লা (৬৫) নামের ওই পথচারীর মৃত্যু হয়। তাঁর বাড়ি ফরিদপুরের কামারখালীর পূর্ব আড়পাড়া গ্রামে।মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।