মাগুরার শ্রীপুরে কৃষক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামে আজ শুক্রবার ভোরে আবদুস সালাম মণ্ডল (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। নিহত কৃষকের স্ত্রী অরুণা বেগম প্রথম আলো অনলাইনকে জানান, তিনি ও তাঁর স্বামী আবদুস সালাম ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোরে কে বা কারা আবদুস সালামের ঘাড়ের বাঁ-পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে তাঁর ঘাড়ের শিরা কেটে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুস সালাম ওই গ্রামের হাসেম মণ্ডলের ছেলে। তিনি অসচ্ছল কৃষক। শেষ রাতের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। থানায় হত্যা মামলা দায়ের করা হবে।