মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে আজ সোমবার ভোরে আওয়ামী লীগের সমর্থক দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, ওই গ্রামে আওয়ামী লীগের দুই নেতা আলতাফ হোসেন আলতু ও তৈয়বুর রহমান খানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আজ ভোরে ফজরের নামাজের পর উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হন। এতে অন্তত ১৫ জন আহত হন। তবে এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।