মাগুরায় ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মাগুরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ জানুয়ারি স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সেলিম খানকে সভাপতি ও রূপক আইচকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) শাহরিয়ার কবির। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, শামসুল আলম, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির, মহিলা পরিষদ সভানেত্রী লিপিকা দত্ত, এটিএম মহব্বত আলী, ওয়ার্কার্স পার্টির সম্পাদক কাজী ফিরোজ, এটিএম আনিসুর রহমান, মহম্মদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, জাসদ নেতা আবুল কালাম আজাদ, রানা আমীর ওসমান, মাহবুবুল আকবর, এমএ আহাদ, নাজমুল হাসান প্রমুখ। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাজ্জাদুল ইসলাম।