মাগুরায় জবাই করে হত্যা, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিকা উপজেলার উত্তর সরুসোনা গ্রামের বেলাল হোসেন সরকারকে (৪৫) গতকাল সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আজ দুজনকে গ্রেপ্তার করেছে।শালিকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ফসিয়ার রহমান জানান, বেলাল হোসেন রাতে তাঁর ঘরের বারান্দায় শুয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে জবাই করে। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।ওসি ফসিয়ার রহমান আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের এরালী (৪৫) ও ইউনুস (৪৮) নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।