মাগুরায় পরিবহন ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড ও পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা মাইক্রোবাস এমনকি অটোরিকশাও চলতে দিচ্ছে না।চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও শিক্ষক-সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় আটক বাসচালক জামির হোসেনের মুক্তিসহ সারা দেশে অন্য চালকদের বিরুদ্ধে ৩০২ ধারায় করা মামলা বাতিলসহ কয়েকটি দাবিতে গতকাল ২১ জেলায় পরিবহন ধর্মঘট করে শ্রমিকেরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রমিকেরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেছে। অনেক শ্রমিকের হাতে টায়ার দেখা গেছে।মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুর রহমান বলেন, ‘এ কর্মসূচি প্রত্যাহারের কোনো নির্দেশ আমরা পায়নি। কেন্দ্রীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’