মাগুরায় পুলিশের সঙ্গে বিএনপির বিদ্রোহী গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় আজ শনিবার বিকেলে বিএনপির বিদ্রোহী গ্রুপের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ সমাবেশ ডাকেন। কিন্তু একই সময় পাশাপাশি জায়গায় জেলা বিএনপির বিদ্রোহী গ্রুপের সভাপতি আইনজীবী মোকাদ্দেস হোসেনও সমাবেশের ডাক দেন। এ ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করলে পুলিশ বিদ্রোহী গ্রুপের সমাবেশ বন্ধ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে বিদ্রোহী গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়।তবে এখন পর্যন্ত এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।