মাগুরায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার যশোর সড়কের শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় আজ সোমবার দুপুরে যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে।প্রাথমিক অবস্থায় হতাহত কারও পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই শালিখার পিয়াল ইটভাটায় কাজ করত। হতাহত সবাই ইটবাহী ট্রলিতে ছিল।শালিখা থানার উপপরিদর্শক ফরিদ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে যশোর থেকে ছেড়ে আসা এ কে ট্রাভেলের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।