মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুরে আজ সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আবদুল আউয়াল শেখ (৬২) ও তাঁর ছেলে মো. ইমরান শেখ (১৮)।পল্লী বিদ্যুতের শ্রীপুর উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. আলাউদ্দিন জানান, মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে সকাল সাতটার দিকে ছেলেকে নিয়ে একটি সুপারি গাছ কাটছিলেন আউয়াল শেখ। গাছটি পাশের সোনালু গাছের সঙ্গে আটকে ছিল। গাছ কাটা শেষে সোনালু গাছের ভেতর থেকে সুপারি গাছটি টেনে বের করার চেষ্টা করছিলেন তাঁরা।এ সময় অসাবধানতাবশত গাছটি রাস্তার পাশের একটি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে বাবা ও ছেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আউয়াল শেখ একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।