মাগুরায় সচেতনতা বিকাশী সেমিনার
‘প্রাক-শৈশব যত্ন ও উন্নয়নবিষয়ক সচেতনতা বিকাশী’ শীর্ষক সেমিনার ৮ মার্চ মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযান ও মাগুরা রোভা ফাউন্ডেশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অধ্যাপক আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত। বিশেষ অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোবিন্দ নন্দী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। আলোচনাপত্র পাঠ করেন পল্লী প্রকৃতির সমন্বয়কারী আবু হেনা মোস্তফা মামুন। অন্যান্যের মধ্যে বিষয়সংশ্লিষ্ট আলোচনা করেন নাগরিক মৈত্রী কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন ও পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক মো. শফিকুর রহমান। সেমিনার পরিচালনা করেন রোভা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মাহবুব আলম।