মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ের রেকর্ড ভেঙে বালিকা বিদ্যালয় শীর্ষে
এ বছর এসএসসি পরীক্ষায় মাগুরায় ৩৩৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারই শতবর্ষের রেকর্ড ভেঙে সরকারি বালক বিদ্যালয়কে পেছনে ফেলে জেলার সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ে থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন পরীক্ষার্থী। আর প্রথম থেকে দ্বিতীয় অবস্থানে নেমে আসা মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।মাগুরা সদর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৫ জন, সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৩৭ জন, নান্দুয়ালি ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ে ১২ জন, জাগলা এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ে নয়জন ও আলোকদিয়া পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন।শ্রীপুরে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন পরীক্ষার্থী। উল্লেখযোগ্য জিপিএ-৫ পাওয়া বিদ্যালয়গুলো হলো শ্রীপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ জন, নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে নয়জন, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় ও হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচজন করে এবং আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে চারজন।শালিখায় জিপিএ-৫ পাওয়া ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে আড়পাড়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন, সিংড়া তীলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ জন, গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয়ে ১১ জন, আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে সাতজন, কাতলী মাধ্যমিক বিদ্যালয়, শতখালী মাধ্যমিক বিদ্যালয় ও পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন করে এবং কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ ও বুনাগাতি আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচজন করে জিপিএ-৫ পেয়েছে। মহম্মদপুর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে মহম্মদপুর আরএসকে এইচ ইনস্টিটিউশনে সর্বোচ্চ ১২ জন, নহাটা আর পিপি মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন এবং মিঠাপুর মাধ্যমিক বিদ্যালয়, নহাটা সেকেন্ডারি স্কুল ও বেরইল আলহাজ আবদুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ে তিনজন করে জিপিএ-৫ পেয়েছে।মাদ্রাসা শিক্ষা বোর্ড: মাদ্রাসা শিক্ষা বোর্ডে মাগুরা জেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন পরীক্ষার্থী। এবার শালিখা উপজেলায় জিপিএ-৫ বেশি পেয়েছে। তবে এবারও মাগুরা সিদ্দিকীয় কামিল মাদ্রাসা সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে এবং শতভাগ পাসের সফলতা অর্জন করেছে।সদর উপজেলার ১৫টি মাদ্রাসা থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। এর মধ্যে সিদ্দিকীয় কামিল মাদ্রাসা সর্বাধিক ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। এ মাদ্রাসার ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এ ছাড়া আলাইপুর আলিম মাদ্রাসায় সাতজন এবং স্টেডিয়ামপাড়া মহিলা মাদ্রাসায় চারজন জিপিএ-৫ পেয়েছে।শ্রীপুরে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। এর মধ্যে নহাটা দাখিল মাদ্রাসায় আটজন, খামারপাড়া আলিম মাদ্রাসায় ছয়জন, কাদিরপাড়া আলিম মাদ্রাসায় পাঁচজন ও নবগ্রাম দাখিল মাদ্রাসায় চারজন জিপিএ-৫ পায়।শালিখায় ৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছয়ঘরিয়া ফাজিল মাদ্রাসায় ১০ জন, শতখালী দাখিল মাদ্রাসায় আটজন, গঙ্গারামপুর সদরিয়া দাখিল মাদ্রাসায় সাতজন, বলাই নাঘোষা দাখিল মাদ্রাসা, গড়েরহাট দাখিল মাদ্রাসা ও আড়পাড়া সদর আলিম মাদ্রাসায় ছয়জন করে এবং জুনারি দাখিল মাদ্রাসা, কোটভাগ দাখিল মাদ্রাসা ও পিপরুল দাখিল মাদ্রাসায় চারজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।মহম্মদপুর উপজেলায় জিপিএ-৫ পাওয়া ৩৫ জনের মধ্যে বানিয়াবহু আলিম মাদ্রাসা ও ছোট কলমধারি দাখিল মাদ্রাসায় ছয়জন করে, বিনোদপুর দাখিল মাদ্রাসা ও চাকুলিয়া দাখিল মাদ্রাসায় পাঁচজন করে এবং বাবুখালি দাখিল মাদ্রাসায় চারজন জিপিএ-৫ পায়।কারিগরি শিক্ষা বোর্ড: কারিগরি শিক্ষা বোর্ড এসএসসিতে (ভোকেশনাল) খুলনা বিভাগের মাত্র দুজন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একজন। এ প্রতিষ্ঠানে পাসের হার ৯৭ দশমিক ১১ ভাগ। এ বছর এ প্রতিষ্ঠানের ২০৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ২০২ জন পাস করে।