মাগুরায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা-ঝিনাইদহ সড়কের সাচানি এলাকায় আজ বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও তাঁর দুই যাত্রী নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক ওবায়দুল হক (৩০), যাত্রী আবু জাফর (৬০) ও তাঁর স্ত্রী রাবেয়া খাতুন (৫০)। তাঁদের সবার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামে।মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিত্ বিশ্বাস প্রথম আলোকে জানান, আজ ভোরে সাচানি এলাকায় যাত্রীবাহী একটি বাস একটি অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে।