মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাঁইত্রিশ নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আমাদের মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, সবজিবহনকারী একটি ট্রাক যাত্রীবাহী একটি টেম্পোকে চাপা দিলে ঘটনাস্থলেই টেম্পোর ১১ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। আরও একজনের খোজ পাওয়া যায়নি। মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার জানান, বিকেল চারটার একটু পর এই দুর্ঘটনা ঘটেছে।