মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের ভায়েনা মত্স্য অফিসের কাছে মাগুরা-যশোর সড়কে আজ মঙ্গলবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত গ্রাম-বাংলা পরিবহনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ অন্তত ১৩ জন।নিহত ব্যক্তির নাম ইয়াসিন মুন্সি। তাঁর বাড়ি সদর উপজেলার জাগলা গ্রামে। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা-যশোর সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত গ্রাম-বাংলা পরিবহন যাত্রীদের নিয়ে মাগুরা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ইয়াসিন মুন্সি নামের ওই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হয় অন্তত ১৩ জন। এর মধ্যে সাতজনই শিশু। আহত সবাইকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।