মাগুরায় ২০০০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের পাশে দরিশোল গ্রাম থেকে গতকাল মঙ্গলবার এক হাজার ৯২৪টি ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে পুলিশ।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা থেকে মাগুরা হয়ে একটি প্রাইভেট কারে করে দুই যুবক ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছেন। পরে পুলিশ ধাওয়া করলে তাঁরা প্রাইভেট কারটি দরিশোল গ্রামের রাস্তার পাশে রেখে পালিয়ে যান। প্রাইভেট কার থেকে ওই ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়।ওসি জানান, প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।