মাগো, ওরা বলে
‘কুমড়ো ফুলে ফুলেনুয়ে পড়েছে লতাটা,সজেন ডাঁটায়ভরে গেছে গাছটা,আর, আমি ডালের বড়িশুকিয়ে রেখেছি—খোকা তুই কবে আসবি!কবে ছুটি?’চিঠিটা তার পকেটে ছিল,ছেঁড়া আর রক্তে ভেজা।‘মাগো, ওরা বলে,সবার কথা কেড়ে নেবেতোমার কোলে শুয়েগল্প শুনতে দেবে না।বলো, মা, তাই কি হয়?তাইতো আমার দেরী হচ্ছে।তোমার জন্য কথার ঝুড়ি নিয়েতবেই না বাড়ী ফিরবো।লক্ষ্মী মা রাগ ক’রো না,মাত্রতো আর কটা দিন।’‘পাগল ছেলে’মা পড়ে আর হাসে,‘তোর ওপরে রাগ করতে পারি!’নারকেলের চিঁড়ে কোটে,উড়কি ধানের মুড়কি ভাজেএটা সেটা আরো কত কি!তার খোকা যে বাড়ী ফিরবে!ক্লান্ত খোকা!কুমেড়া ফুলশুকিয়ে গেছে,ঝ’রে প’ড়েছে ডাঁটা;পুঁইলতাটা নেতানো,—‘খোকা এলি?’ঝাপসা চোখে মা তাকায়উঠোনে, উঠোনেযেখানে খোকার শবশকুনিরা ব্যবচ্ছেদ করে।এখন,মা’র চোখে চৈত্রের রোদপুড়িয়ে দেয় শকুনিদের।তারপর,দাওয়ায় ব’সেমা আবার ধান ভানে,বিন্নি ধানের খই ভাজে,খোকা তারকখন আসে! কখন আসে!এখন,মা’র চোখে শিশির ভোর,স্নেহের রোদেভিটে ভরেছে।১৯৫৩ সালে প্রকাশিত হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারী সংকলন থেকে