মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাস বিলে মাছ ধরা নিয়ে ভূমিহীন ও জোতদার পক্ষে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা বিলে বেতুয়া, বাশুড়িয়া, লক্ষ্মীকোলা, ক্ষুদ্রবাশুড়িয়া, নলছিয়া, গ্রামসোনাই, রৌহা, হাসিলসহ বিভিন্ন গ্রামের কয়েক শ লোক মাছ ধরতে নামে। এ সময় গ্রামসোনাইর ভূমিহীনেরা মাছ ধরতে বিলে নামলে স্থানীয় জোতদার গোলাম হোসেন ও ইসরাইল হোসেনের লোকজন এতে বাধা দেয়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন নারীসহ ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে কুলসুম বেগম (২৫), আরজিনা বেগম (২৫), মোমিনা বেগম (২৮), আন্না বেগম (৪৫), সুফিয়া বেগম (৩৫), রহিমা খাতুন (৩০), গোলাম মোস্তফা (৫০), আবু তাহের (৪৫), আবদুল জব্বার (২০), ফরহাদ হোসেন (৪৫), আমিনুল ইসলাম (৩৫), মজনু শেখ (৩০) ও আছের উদ্দিনকে (২৫) চিকিত্সার জন্য রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।