মাছরাঙা টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ জলসামাছরাঙা টিভিতে ঈদের দিন রাত নয়টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ জলসা। উপস্থাপনা করেছেন ফেরদৌস ও তানিয়া। গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল। বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন তুষার খান, হাসান মাসুদ, শামীমা নাজনীন, সিদ্দিকুর রহমান, সাজু খাদেম, আরেফীন শুভ, শামীম জামান, সুমন পাটোয়ারী, মাজনুন্ মিজান, মাজহারুল ইসলামসহ অনেকে। গানে অংশ নিয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, এস আই টুটুল ও কনা। মোনালিসার সঙ্গে একদল নৃত্যশিল্পীর সমন্বয়ে রয়েছে বেবী নাজনীনের একটি গানের ওপর নৃত্য পরিবেশন। প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।ইতি তোমার রানু মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে পাঁচ দিন রাত আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ইতি তোমার রানু। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন বিন্দু, নওশীন, সজল, শুভ, হিল্লোল প্রমুখ। ওদের মা নেই। বড় বোন ছোট বোনকে যত্ন করে বড় করে। বড় বোনের সঙ্গে একটি ছেলের সম্পর্কের কথা সবারই জানা। ঠিক বিয়ের দিনই ছেলেটির আসল চেহারা বেরিয়ে পড়ে। মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার কারণে ওই পরিবার ও সমাজে যে বিরূপ প্রতিক্রিয়া হয় আর আত্মহত্যা যে কোনো সমাধান নয়—সেটা কিছু ঘটনার মধ্য দিয়ে বোঝা যাবে। কোরবানি ডটকমমাছরাঙা টিভিতে মঙ্গলবার বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি কোরবানি ডটকম। লিখেছেন মুহাম্মদ মামুন উর রশীদ, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মীর সাব্বির, জেনি, আরফান, শান্তাসহ অনেক শিল্পী। শহুরে জীবনে কোরবানি সত্যিই অনেক ঝক্কির কাজ। হাটে যাও, গরু কেনো, যানজট ঠেলে বাসায় আনো, রাতে পাহারা দাও, পরিচর্যা করো, হুজুর ডাকো জবাই করতে, গোশ্ত বানাও, সামনে বসে থাকতে হয়, আত্মীয়স্বজনদের বাসায় মাংস পৌঁছানো, ফকির সামলানো ইত্যাদি। এ সবকিছুর সমাধান নিয়ে এল কোরবানি ডটকম। এখন থেকে আপনাকে কিছু করতে হবে না। শুধু গরু বুকিংয়ের সঙ্গে দুই হাজার টাকা সার্ভিস চার্জ দিলেই হবে। ল্যাপটপে গরু পছন্দ করবেন। মন না ভরলে বড় পর্দায় গরুর ফ্যাশন শো দেখানো হবে। গরু মাংস হয়ে আপনার বাসায় পৌঁছে যাবে। আপনি ঈদের আনন্দে মেতে থাকুন। এমনকি আত্মীয়স্বজনের বাসায় মাংস পাঠাতে ঠিকানা দিয়ে দিলেই হবে, পৌঁছে যাবে!বাহুলতামাছরাঙা টিভিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক বাহুলতা। লিখেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন অপূর্ব, মিথিলা প্রমুখ। রায়না আর অনিন্দ্য একটা বাসা ভাড়া নেয়। সেটা কীভাবে সুন্দর করে সাজাবে-গোছাবে, তা নিয়েই দুজন ব্যস্ত। পাশের ফ্ল্যাটের সেজুতিকে দেখে অনিন্দ্য চমকে ওঠে। কারণ, এই মেয়েটির সঙ্গেই অনিন্দ্যর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে চূড়ান্ত হওয়া পর কিছুদিন তারা একসঙ্গে ঘুরে বেড়িয়েছিল। তবে কেন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছিল, সেটা জানা যায়নি। অস্বস্তিতে ভুগতে থাকে অনিন্দ্য। কীভাবে এই ফ্ল্যাট ছেড়ে যাবে, ভেবে কুল পায় না। টেলিকুইজ মাছরাঙা টিভিতে মঙ্গলবার রাত নয়টায় প্রচারিত হবে ‘টেলিকুইজ’। ইন্টারঅ্যাকটিভ এই কুইজ শো উপস্থাপনা করবেন ফেরদৌস বাপ্পী। এতে অংশ নেবেন দেশের খ্যাতিমান ব্যক্তিরা।মনযন্ত্রমাছরাঙা টিভিতে বুধবার বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি মনযন্ত্র। লিখেছেন ফজলুল হক, পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন সজল, মোনালিসা, শাহরিয়ার শুভ প্রমুখ।অনীক ও খেয়ার সুখের সংসার। দুজনই চাকরি করে। যুক্তরাষ্ট্র থেকে অনীকের মামা এসেছে তাদের সঙ্গে ঈদ করতে। শখের বিজ্ঞানী মামা কিছুদিন আগেই আবিষ্কার করেছে মনযন্ত্র, যা দিয়ে জানা যায় আবেগের মাত্রা। মামা এই মনযন্ত্র পরীক্ষার জন্য বেছে নেয় ভাগ্নে ও ভাগ্নে বউকে। মামা তাদের আবেগের মাত্রাটা জানতে পারেন। নিজের আবিষ্কারে আনন্দিত হলেও এর নেতিবাচক দিকটি দেখে মামা আঁতকে ওঠেন। তিনি বুঝতে পারেন, এই যন্ত্র ব্যবহারের ফলে সংসারজীবন জটিল হবে, জীবন হবে যন্ত্রণাময়। মামা যন্ত্রটি ভেঙে ফেলেন। একটি ভালোবাসার গল্পমাছরাঙা টিভিতে বুধবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক একটি ভালোবাসার গল্প। লিখেছেন আশরাফুল চন্চল্। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন তাহসীন, আ খ ম হাসান, শামীম জামানসহ প্রমুখ। পেশায় ওষুধ ব্যবসায়ী ইমরান। বেড়িবাঁধের কোনো এক রাস্তার পাশে কোনোভাবে বসলেই হয় তার। ইদানীং খুব বেশি বিক্রি নেই। কারণ, ক্যানভাসারদের ওপর বিশ্বাস কম এখন মানুষের। মাইকটা নষ্ট হয়ে গেছে। ‘ভ’ আর ‘আ’ বর্ণ দুটি গলা ফাটিয়ে আর্তনাদ করে। কাস্টমারদের মাইকে ‘ভাইয়েরা আমার’ বললে শোনা যায় ‘ইয়েরা মার’ জাতীয় শব্দ। তাই সে নিজ গলায় চিৎকার করেই ডাকতে থাকে লোকজনকে। পাশের বাড়ির ভাবির ছোট ভাই অনেকবার বলেছে দুই-এক হাজার টাকা হলেই মাইকটা ঠিক হয়ে যাবে। কিন্তু এসব কথায় ইমরান মোটেও পাত্তা দেয় না। মাইকটা নষ্ট হওয়ার পর থেকে বেচারার গলার ওপর অনেক চাপ পড়ছে।জাদুনগরমাছরাঙা টিভিতে মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রচারিত হবে জাদু নিয়ে অনুষ্ঠান ‘জাদুনগর’। উপস্থাপনা করেছেন শাহীন শাহ। থাকবে কয়েকজন শিশু জাদুকর। কিন্তু এই শিশুদের বিপক্ষে অবস্থান নেবে এক কমেডিয়ান রাক্ষস জাদুকর। এই খলজাদুকর শিশুদের জাদুশক্তিকে খণ্ডন করার চক্রান্ত করবে। সে চেষ্টা করবে নিজের দেখানো জাদুতে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে। কিন্তু জাদুকর শাহীন শাহর কারণে তা সম্ভব হবে না। তিনি খলজাদুকরের জাদুর গোমড় ফাঁস করে দেবেন দর্শকদের কাছে। এতে রাক্ষস জাদুকর লজ্জিত হবে।কিংকর্তব্যবিমূঢ়মাছরাঙা টিভিতে ঈদের দিন বিকেল পাঁচটায় প্রচারিত হবে হাস্যরসাত্মক অনুষ্ঠান কিংকর্তব্যবিমূঢ়। এবারের বিষয় ‘গরু’। অতিথি থাকবেন এ টি এম শামসুজ্জামান। উপস্থাপনা করবেন টনি মাইকেল। থাকবে পাপেট। পাপেটটি অতিথি ও সঞ্চালকের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে অনুষ্ঠানকে করে তুলবে জমজমাট। এ ছাড়া থাকবে ভক্সপপ এবং স্ট্যান্ডআপ কমেডি।মেঘ মামাছরাঙা টিভিতে ঈদের দিন দুপুর আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি মেঘ মা। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন এস এ হক অলীক। অভিনয় করেছেন তারিন, বিন্দু, অপূর্বসহ আরও অনেকে।অন্তুর জন্মের সময় তার মা মারা যায়। বাবা ববি আইটি বিশেষজ্ঞ। অন্তুর মা মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। তামান্না বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। একদিন বৃষ্টিতে ভিজে তামান্না বাসায় ওঠার সময় অন্তুকে দেখে। আগেও বেশ কয়েকবার দেখেছে। আজ অন্তু হঠাৎ বলে, তুমি আমার মেঘ মা। বাবা বলেছে, তার মা থাকে মেঘের মধ্যে। যখন সে বড় হবে তখন বৃষ্টির সঙ্গে নেমে আসবে। গোলমালমাছরাঙা টিভিতে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক গোলমাল। লিখেছেন অরুণ চৌধুরী। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, হিল্লোল, নাঈম, রিচি সোলায়মান, জেনি, ইশানা প্রমুখ। বিবাহিত তিন ভাই এখনো একসঙ্গেই আছেন। একদিন কবিতা নামে একটি মেয়ে বাসায় আসে। প্রথমে তাকে কলবেল ডাকাত বলে সন্দেহ করা হয়। মেয়েটি জানায়, সে এই বাড়িতে বুয়ার কাজ করতে এসেছে। আর এই কাজের জন্য তিন ভাইয়ের বাবা তাকে পাঠিয়েছেন। মেয়েটি আসার পর থেকেই বাড়িতে ঘটতে থাকে নানা অঘটন। সংসারে শুরু হয় অশান্তি।