মাছরাঙা টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য বিজনেস অব বাটপারিমাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক দ্য বিজনেস অব বাটপারি। রচনা ও পরিচালনা করেছেন এম সাখাওয়াত হোসেন। অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, ফারুক আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, মিলন ভট্টাচার্য আল আমিন প্রমুখ। জীবিকার প্রয়োজনে দুবাই যায় মোশাররফ। দালালের প্রতারণায় ছয় মাস জেল খেটে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসে। তবু হাল ছাড়ে না সে। নতুনভাবে জীবন শুরু করতে চায়। কিন্ত বারবার প্রতারকের খপ্পরে পড়ে একসময় সে নিজেই হয়ে ওঠে মস্ত বড় এক প্রতারক। সেই প্রতারণার শিকার হয় ধনী ব্যবসায়ী সোহেল খানের তিন ছেলে। তিন ভাই মোশাররফকে নানাভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মোশাররফকে কোনোভাবেই আটকানো যায় না।গল্পটি সিনেমার নয়মাছরাঙা টিভিতে ঈদের দিন বেলা ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি গল্পটি সিনেমার নয়। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। অভিনয় করেছেন সোহানা সাবা, অপূর্ব, কোহিনুর, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।বাবা, মা, মেয়ে ও একজন কাজের মেয়ে নিয়ে চারজনের ছোট একটি পরিবার। যান্ত্রিক জীবন থেকে একটু দূরে সবুজঘেরা একটি দোতলা বাংলোবাড়িতে তাদের বসবাস। মেয়েটি অসুস্থ। কিন্তু কী অসুখ হয়েছে, তা বোঝা যায় না। মেয়েটির নাম অধরা। সে কোনো কথা বলে না। এ নিয়ে পরিবারের সবাই বেশ উদ্বিগ্ন। অসুস্থতার কারণে অধরার ছেলেবন্ধুকে মেনে নিতে বাধ্য হয় তার পরিবার। সে যখন ছেলেটির সঙ্গে সময় কাটায়, তখন বেশ ভালো থাকে। অন্য সময় অসুস্থ থাকে। চিকিৎসক আসে-যায়, কিন্তু তার কোনো উন্নতি হয় না। দিন দিন সে মৃত্যুর কাছাকাছি যেতে থাকে।জর্দা জামালমাছরাঙা টিভিতে ঈদের দিন রাত পৌনে নয়টায় প্রচারিত হবে নাটক জর্দা জামাল। লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন হাসান মোরশেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, নওশীনসহ আরও অনেকে।জামালের একটাই বদ অভ্যাস—জর্দা দিয়ে পান খাওয়া। এলাকায় জামাল নামের এক মাস্তানের সহযোগীরা তার নাম বদলে ‘জর্দা জামাল’ করে দেয়। ঘটনাক্রমে সন্ত্রাসী জামালের বদলে এই জামালকে গ্রেপ্তার করে পুলিশ। জামালের ছবিসহ পত্রিকায় খবর প্রকাশিত হয়। পুলিশ তার ওপর নির্যাতন চালায়। অফিসের সহকর্মীরা জামালের এই খবরে হতবাক। কিছুদিন পর ধরা পড়ে আসল সন্ত্রাসী জামাল। পুলিশ তাদের ভুল বুঝতে পেরে ছেড়ে দেয় জর্দা জামালকে। কিন্তু ততক্ষণে সমাজের চোখে সহজ-সরল জামাল সমাজে পরিচিত হয় ভয়ঙ্কর সন্ত্রাসী জর্দা জামাল হিসেবে।‘চোর চোর’ নাটকে অপূর্ব ও মিমো। মাছরাঙা টিভিতে ঈদের পরদিন রাত পৌনে নয়টায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ফেরদৌস হাসান, পরিচালনা করেছেন সবুর খান।সরি, একটু দেরি হয়ে গেলমাছরাঙা টিভিতে ঈদের পরদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক সরি, একটু দেরি হয়ে গেল। লিখেছেন আশরাফুল চন্চল, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, রোমানা, আহসানুল হক মিনু, রুমী, ইকবাল, তারিক স্বপন, আনিস প্রমুখ।রিকশায় ওঠা মাত্রই চাকা পাংচার। দীপ্তর মনে হলো, সে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা প্রেমিক, যে তার প্রেমিকাকে দেওয়া একটা কথাও রাখতে পারে না। অনেক কষ্টে রিকশা জোগাড় করে যাত্রা শুরু করবে, তখনই তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। প্রেমিকা টুম্পার জন্মদিন। এই দিনে অন্তত সময়মতো পৌঁছাতে না পারলে কেমন হয়! যাত্রাপথে নানা ঝামেলা শুরু হলো। চোখের সামনে টুম্পার রুদ্রমূর্তি ভাসতে থাকে। রাস্তায় বসেই টুম্পাকে সামলানোর নানা পরিকল্পনা করতে থাকে।জনৈক পর্যটকমাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক জনৈক পর্যটক। লিখেছেন কামরুল আহসান, পরিচালনা করেছেন হাবিব মাসুদ। অভিনয় করেছেন জাহিদ হাসান, সাঈদ বাবু, স্বাগতা, মুক্তি প্রমুখ।ইবনে বতুতার ভ্রমণকাহিনির নাম সফরনামা। বইটি পড়ে এ সময়ের এক তরুণের ইচ্ছে হয়, সেও একজন পর্যটক হয়ে দেশ-বিদেশ ঘুরবে। ইবনে বতুতার ছদ্মবেশ ধরে সে রাস্তায় নামে। ঘুরতে ঘুরতে নিজেকে ইবনে বতুতা বলেই পরিচয় দেয়। এ জন্য তাকে নানা বিড়ম্বনায় পড়তে হয়। তার সঙ্গে পরিচয় হয় আরও কিছু মুখোশধারী মানুষের সঙ্গে, যারা নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে ভিন্নরূপে নিজেকে প্রকাশ করতে চায়। একসময় প্রত্যেকের গোপন চরিত্র প্রকাশিত হয়ে পড়ে।মানুষ অথবা কিউই ফলের নেশামাছরাঙা টিভিতে ঈদের পরদিন বেলা ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মানুষ অথবা কিউই ফলের নেশা। লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তৌকীর আহমেদ, নাদিয়াসহ আরও অনেকে।দিপু গ্রাম থেকে শহরে ফুপুর বাসায় আসে লেখাপড়া করবে বলে। তার ফুপা মারা গেছেন। দিপুর প্রেমে পড়ে যায় ফুপাতো বোন মুনা। দিপু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পড়াশোনায় একদমই অমনোযোগী। ক্লাসে যায় না। নানান ছুতোয় বাসায় থাকে। তার মধ্যে কিছু অস্বাভাবিকতা আবিষ্কার করে মুনা। প্রতিদিন সকালে সে দিপুর জন্য মুখরোচক নাশতা নিয়ে আসে, যেখানে দুই টুকরো কিউই ফল থাকে। দিপুকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে, সেই ঘরেই তার ফুপা মারা গেছেন। একদিন ফুপার মতোই অসুস্থ হয়ে পড়ে দিপু।পাপেট শোমাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে চারদিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে শিশুদের জন্য অনুষ্ঠান পাপেট শো। পাপেট নিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করেছেন শিল্পী মুস্তাফা মনোয়ার। থাকছে চারটি ভিন্ন ভিন্ন গল্প—ঈদের দিন ‘বহুরূপী’, দ্বিতীয় দিন ‘লিচু চোর’, তৃতীয় দিন ‘প্রজাপতি’ এবং চতুর্থ দিন প্রচারিত হবে ‘কাজের বিচার’।