মাছরাঙা টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভ ইন বরিশালমাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রচারিত হবে ধারাবাহিক নাটক লাভ ইন বরিশাল। মীর্জা রাকিবের লেখা এই নাটক দেখা যাবে সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে। পরিচালনা করেছেন মাইনুল হাসান। অভিনয় করেছেন মোশাররফ করিম, মীর সাব্বির, নাদিয়া, হোমায়রা হিমু, খায়রুল আলম সবুজ প্রমুখ।বরিশালের গৌরনদী অঞ্চলে অভাবগ্রস্ত পরিবারের সন্তান নাদিয়া। মোশাররফ ও সাব্বির দুজনই তাকে ভালোবাসে। মেয়ের জন্য উপযুক্ত হিসেবে তার বাবা সাব্বিরকে পছন্দ করেন। কিন্তু তার মায়ের পছন্দ মোশাররফকে। যাচাই-বাছাই করার জন্য দুজনের সঙ্গেই কথা বলে নাদিয়া। একসময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সে। দুজনকেই যেন ভালো লাগে তার। ঘর মাছরাঙা টিভিতে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ঘর। লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয়েও আছেন এই দুজন।ইকবালের প্রতারণায় দীপার দ্বিতীয় বিয়ে ভেঙে যায়। উল্টো ইকবালই তাকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে। তার মতে, যে মেয়ে তিন বছরের শিশুকন্যা ও সাত বছরের প্রেমের সংসার ফেলে তার সঙ্গে চলে এসেছে, সে মেয়ে তো তাকেও ছেড়ে যেতে পারবে। দীপা বোঝানোর চেষ্টা করে সেটা সে মরে গেলেও করবে না। কিন্তু ইকবাল তাতে একটুও টলে না। একাকিত্বের যন্ত্রণায় পাগলপ্রায় হয়ে দীপা তার ফেলে আসা স্বামী বাদলের কথা ভাবে। কী নিষ্ঠুরভাবে বাদলকে ফেলে সে ইকবালের কাছে চলে এসেছে। অথচ বাদল তাকে ভীষণ ভালবাসত। আবার সে ফিরে যায় বাদলের কাছে। বাদল দীপাকে সাদরে গ্রহণও করে। কিন্তু বিপত্তি বাধায় দীপার মেয়ে। তার এককথা—হয় মা, নয় মেয়ে। যেকোনো একজনকে বেছে নিতে হবে বাদলকে! জগতীমাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন সোমবার রাত আটটা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক জগতী। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মোশাররফ করিম, লিজা প্রমুখ।চা-বাগানের এক মাতাল শ্রমিকের মেয়ে জগতী। পাতা তোলার কাজ করে বাগানে। বছর দুয়েক আগে এই বাগানেই রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল পুরান ঢাকার ছেলে জয়নাল। কাজের সুবাদে জয়নালের সঙ্গে একটা সুসম্পর্ক হয় জগতীর। একে অপরের সুখে-দুঃখে মিশে যায় তারা। কিন্তু জাত-ধর্মের বিচারে তাদের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয় বলে একপর্যায়ে বাগান ছেড়ে চলে যেতে হয় জয়নালকে। দুই বছর পর জগতীর টেলিফোন পেয়ে আবার বাগানে আসে জয়নাল। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি?