মাছরাঙায় নতুন দুটি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন দুটি অনুষ্ঠান। এর একটি ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’ এবং অন্যটি সৌন্দর্যচর্চা নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘রূপ কথা’। অনুষ্ঠান দুটির প্রচার উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েম, প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান, হেড অব ইভেন্টস অ্যান্ড প্ল্যানিং কবির বকুল ও ক্ষণিকালয় ধারাবাহিকের নির্মাতা রহমতুল্লাহ তুহিন, রূপ কথা অনুষ্ঠানের উপস্থাপক রহিমা সুলতানা রীতা এবং নাটকটির অভিনয়শিল্পীরা। সংবাদ সম্মেলনে অতিথিরা অনুষ্ঠান ও নাটকটির বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তাঁরা।২৬ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে আটটা ও সাড়ে ১১টায় মাছরাঙা টেলিভিশনে শুরু হবে ধারাবাহিক নাটক ক্ষণিকালয়।ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, খায়রুল আলম সবুজ, কুমকুম হাসান, হিল্লোল, নওশীন, মুনমুন, জয়শ্রী কর জয়া, ঈশানা, তানজিকাসহ আরও অনেকে। কবির বকুলের লেখা ক্ষণিকালয় ধারাবাহিকটির সূচনা সংগীতটি গেয়েছেন কনা।অন্যদিকে রহিমা সুলতানা রীতার গ্রন্থনা ও উপস্থাপনায় রূপ কথা অনুষ্ঠানটি ২৯ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার রাত নয়টায় দেখানো হবে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন এ প্রজন্মের জনপ্রিয় তারকারা।