মাছে ফরমালিন দেওয়ার অভিযোগে দুজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছে ফরমালিন মেশানোর দায়ে রাজধানীর নিউমার্কেট এলাকার দুজন মাছের ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওজনে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার জেলা প্রশাসন, বিসটিআই, র্যাব-৩ ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত নিউমার্কেট এলাকার সাতটি দোকানে অভিযান চালান। এ সময় চিংড়ি ও কাচকি মাছে ফরমালিন মেশানোর দায়ে নিউমার্কেট কাঁচাবাজারের মাছব্যবসায়ী মুজিবুর রহমান ও জয়নাল আবেদীনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর প্রতি কেজি মাংসে ২০ গ্রাম কম দেওয়ার অভিযোগে বনলতা সুপার মার্কেটের নূর মোহাম্মদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।