মাছের তেলে আয়ু বাড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িয়ে যাচ্ছেন? গবেষকরা বলছেন, বার্ধক্য ঠেকিয়ে আয়ু বাড়াতে পারে মাছের তেল। কারণ মাছের তেলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা বুড়িয়ে যাওয়া ঠেকায়। ৬৫ বছরের বেশি বয়সী নারীদের নিয়ে এ সংক্রান্ত এক গবেষণা করেছেন এবারডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ বিষয়ে গবেষকদের পরামর্শ হচ্ছে, বয়স ধরে রাখতে প্রতিদিন হালকা ব্যায়াম করুন আর সঙ্গে নিয়মিত তেল যুক্ত মাছ খান। খবর বিবিসির। যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, অলিভ ওয়েলের চেয়ে যেসব মাছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে সে ধরনের মাছ খেলে শরীরের পেশির শক্তি বেড়ে যায়। গবেষকরা প্রথমে ইঁদুরের ওপর মাছের তেলের কার্যকারিতার পরীক্ষায় সফল হন। এরপর তাঁরা মানুষের ওপর এর পরীক্ষা চালান। গবেষকরা মাছের তেলের আশ্চর্য ক্ষমতা বিষয়ে আরও পরীক্ষা চালানোর কথা বলেছেন।এবারডিনের ব্রিটিশ সায়েন্স ফেস্টিভ্যালে এ গবেষণার ফল জানিয়েছেন গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, ম্যাকারেল ও সার্ডিন মাছের মত তেলযুক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ থাকে বেশি। এ ধরনের মাছ বেশি খেলে হূদরোগেরও ঝুঁকি কমে।গবেষকরা আরও জানিয়েছেন, বার্ধক্যে প্রতি বছর ০.৫ থেকে ২ শতাংশ পর্যন্ত পেশির আকার কমতে থাকে। এ প্রক্রিয়াটির নাম ‘সারকোপিনা’। তাঁরা আশা করছেন, সারকোপিনা রোধে সাধারণ খাবারের পাশাপাশি মাছের তেল উপকারী ভূমিকা পালন করতে পারে।