মাজেদা রফিকুন নেসা ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেদা রফিকুন নেসাকে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলেন মাজেদা। তিনি ১৯৮৪ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের মাধ্যমে কূটনীতিক হিসেবে চাকরিজীবন শুরু করেন। এর আগে তিনি কুয়ালালামপুর, আঙ্কারাসহ বিভিন্ন দূতাবাসে চাকরি করেছেন।