মাঝবয়স শুরু ৫৫-তে!
মানুষের মাঝবয়স নিয়ে আমরা অনেক কথা শুনি। আসলে এটা শুরু হয় কখন? আগে বলা হতো, ৩৬ বছর থেকে মাঝবয়স শুরু হয়। তবে নতুন গবেষণায় বলা হচ্ছে, মাঝবয়স শুরু হয় ৫৫-তে, আর তা ৭০ বছরে গিয়ে ঠেকে। অর্থাত্ এটা প্রায় ১৪ বছর স্থায়ী হয়।সম্প্রতি লাভ টু লার্ন ওয়েবসাইটে একটি সমীক্ষার ফলাফলে এ কথা বলা হয়েছে। সমীক্ষা চলাকালে যুক্তরাজ্যের এক হাজার নাগরিককে মাঝবয়সের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে যুক্তরাজ্যে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী ব্যক্তিদের তুলনায় ৬৫ বছর বয়সী লোকের সংখ্যাই বেশি।সমীক্ষায় প্রতি ১০ জন অংশগ্রহণকারী ব্যক্তির মধ্যে সাতজন নিজেদের মাঝবয়সী মানুষ হিসেবে উপস্থাপন করেছেন। তাঁদের সবার বয়স ৫০ বছরের নিচে; আর তাঁদের বয়সের গড় করলে দাঁড়ায় প্রায় ৫৫ বছর। তবে ষাটোর্ধ্ব অংগ্রহণকারী ব্যক্তিদের প্রায় প্রতি পাঁচজনের একজন মনে করেন, ৬০ বছরের আগে মানুষের মাঝবয়স শুরু হয় না।এ ছাড়া অংশগ্রহণকারী পাঁচজনের মধ্যে প্রায় একজন মনে করেন, মাঝবয়স আসলে মানুষের মনের বিষয়। এটার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।মাঝবয়স কখন শেষ হয়—সে বিষয়েও জিজ্ঞাসা করা হয় সমীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের। এর জবাবে তাঁরা যে উত্তর দিয়েছেন, সেই হিসাবে এই বয়স গিয়ে দাঁড়ায় প্রায় ৭০ বছরে। বিবিসি।