রাজশাহী থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ (লিটল ম্যাগাজিন) মাটির মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলায় নদী মিডিয়ার স্টলে গত ২৩ ফেব্রুয়ারি এই মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মোস্তাক রহমান, সেলিনা জামান, মঞ্জুর রহমান বাবু, বাউল জাফর, মনিরুল ইসলাম প্রমুখ। মনিরুল ইসলাম সম্পাদিত এই ম্যাগাজিনে গদ্য লিখেছেন মোস্তাক রহমান ও সাবরিনা আনাম। কবিতা লিখেছেন অনীক মাহমুদ, ফরিদা সুলতানা, মাজিদ উল মানিক, ওয়ালী কিরণ, সিরাজুদ্দৌলা বাহার, সালিম সাবরিন, কামরুল ইসলাম, মোস্তফা আব্দুর রউফ, আলী মুহ. হাশেম, মঞ্জুর রহমান বাবু, মোস্তফা তারিকুল আহসান, শামীম হোসেন, জামাল-দ্বীন-সুমন, আশরাফুল হক, শফিক আজিজ, নূর হোসেন, তৌহিদ ইমাম, তিতুমীর ঋষভ, ও একরামুল বারী। গল্প লিখেছেন আবুল কালাম মুহম্মদ আজাদ ও মনিরুল ইসলাম।