মাঠ গরম না করে সংবিধান নিয়ে সংসদে কথা বলুন: মোহাম্মদ নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মাঠ গরম না করে বিএনপির উচিত সংবিধান সংশোধন নিয়ে সংসদে এসে কথা বলা। তিনি আরও বলেছেন, সংবিধান সংশোধন নিয়ে বিএনপি যৌক্তিক বক্তব্য দিলে আওয়ামী লীগ তা বিবেচনা করে দেখবে। কারণ, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বিএনপিকে অযৌক্তিক কথা না বলার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান সংশোধন নিয়ে কোনো প্রস্তাব থাকলে বিএনপির তা সংসদে এসে দেওয়া উচিত। সংসদ ও জনগণ তাদের দাবির বিষয়টি বিচার করবে।