মাতা সাগর দিঘি উদ্ধার হচ্ছে: সংসদে ভূমি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দুর্নীতির মাধ্যমে দখলে নেওয়া দিনাজপুরের মাতা সাগরের ইজারা বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে এরই মধ্যে এ ইজারা বাতিল করে জলাশয়টি সরকারের কাছে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধীদলীয় নেতার বাবা ইস্কান্দার মজুমদার দুর্নীতির মাধ্যমে ক্ষমতার প্রভাব খাটিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী এ জলাশয়টি দখল করে নেন। পরে তা গত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কাছে বিক্রি করা হয়।আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা জানান।খালেদা জিয়ার পরিবারকে ‘দুর্নীতিবাজ পরিবার’ হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই পরিবারটি কখনো আইন মানেনি। তাঁর স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করেন। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার ৪৫ একর জমি দখল করেছেন। ওই জমির জন্য সরকারের কাছে ১৯৭৭ সালে তিনি আবেদন করেন। কিন্তু তার আগেই ১৯৭৬ সালেই ক্ষমতার দাপটে স্থানীয় প্রশাসনের কাছ থেকে তিনি মাতা সাগর দখল করে নেন। এরপর খালেদা জিয়ার বাবা মারা যাওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কাছে তা বিক্রি করে দেওয়া হয়।’ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে জোরদার কোনো প্রতিনিধি নেই। আমার এলাকার কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুললে ৪০ বছর পর্যন্ত পাঁচ হাজার মেগাওয়াট করে বিদ্যুত্ উত্পাদন করা যাবে।’সরকারি দলের সাংসদ আসাদুজ্জামান নূর পেট্রলের ওপর ভর্তুকি না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ধনী মানুষের বিলাসীতার ক্ষেত্রে পেট্রলে ভর্তুকি দেওয়া ঠিক নয়। গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধ করে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগ বাড়ানোর প্রস্তাব করেন তিনি।’তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে তামাকের ওপর ট্যাক্স বাড়ানোরও প্রস্তাব করেন আসাদুজ্জামান নূর।