মাতুয়াইলে গুলি করে ৩৬ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ছিনতাইকারীদের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে প্রায় ৩৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।আহত ওই ব্যক্তির নাম খায়রুল হোসেন চৌধুরী (৪০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, খায়রুল হোসেন মতিঝিল ডিআইডি এভিনিউ এলাকার মাস্টার গার্মেন্টস লিমিটেডের হিসাবরক্ষক। তিনি মতিঝিল প্রাইম ব্যাংক থেকে শ্রমিকদের বেতন বাবদ প্রায় ৩৬ লাখ টাকা তোলেন। টাকা নিয়ে একটি প্রাইভেট কারে খায়রুল হোসেন ও তাঁর পাঁচ সহকর্মী মাতুয়াইলে ওই গার্মেন্টসের অফিসে যাচ্ছিলেন। মাতুয়াইল ডেমরা রোড এলাকায় আসার পর সাত-আটটি মোটরসাইকেল নিয়ে ৯-১০ জন যুবক গাড়িটিকে ঘেরাও করে। এ সময় ছিনতাইকারীরা খায়রুল হোসেনের পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।