মাতৃত্বকালীন ছুটি ছয় মাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা নিয়ে বছরজুড়েই চলেছে জল্পনা-কল্পনা। অবশেষে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন সরকারি কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার। বিষয়টি এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় আছে। এ বছরের ২৪ এপ্রিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটসের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একে চূড়ান্ত করার চিন্তাভাবনার কথা বলেন। যাতে অন্তত ছয় মাস পর্যন্ত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন। কারণ, চিকিৎসকেরা বলেন অন্তত ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত।শিশুর এ সময়টা মায়ের সান্নিধ্য খুবই প্রয়োজন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন কর্মজীবী নারী সর্বোচ্চ দুবার এই ছুটি কাটাতে পারবেন।