মাতৃভাষা পূর্ণিমার আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধে থেকে মেঘের কম্বলে ঢাকা মাদ্রাজের চাঁদ;এক ফোঁটা আলো নেই, ডাক নেই নিশিকুকুরের,কঠিন স্তব্ধতা চিরে কেটে চলে রাতের করাত।অকস্মাৎ ঘুম ভাঙে মাইকেল মধুসূদনের।লাফিয়ে ভূতের মতো ঘাড়ে তাঁর আঁধার কিলায়,হোয়াট আ ফাউল নাইট—শুনতে পান মাথার ভেতরে;কিন্তু কী অবাক কাণ্ড!—বলে তিনি ওঠেন বাংলায়,‘কী ঘোর তমিস্রা।’ তিনি হতবাক! এত দিন পরে—কে তাঁকে সাগরদাঁড়ি নিয়ে গেল, মুখে দিল দুধ,মায়ের বুকের দুধ, সেই সাথে মায়ের ভাষাটি?‘ক্যাপটিভ লেডি’র কবি, বাংলা ভাষা ছিল যে অচ্ছুৎ,সেই ভাষা ফিরে এল কণ্ঠে তাঁর এত পরিপাটি!হঠাৎ দ্যাখেন তিনি ফেটে পড়ছে পূর্ণিমার আলো।তখন যশুরে ফোটে তাঁর মুখে, ‘লাগতিছে ভালো!’ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০১৩