মাতৃস্নেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুরের মাতৃস্নেহে বড় হচ্ছে দুটি শেয়ালের ছানা। গতকাল মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চর সিপুলি গ্রামের এক নম্বর ওয়ার্ডের শেখ ফরিদের বাড়িতে এ দৃশ্য দেখা যায়। প্রতিদিন শত শত মানুষ সেখানে ভিড় করছে। ওই বাড়িতে গিয়ে দেখা যায়, মা কুকুরটি নিজের ছানাদের সঙ্গে শিয়ালের ছানা দুটিকেও দুধ খাওয়াচ্ছে। শেখ ফরিদ জানান, গত শুক্রবার বাড়ির ছেলেরা পাশের ঝোপ থেকে শিয়ালের ছানা দুটি ধরে আনে। এর পর থেকে ছানা দুটিকে নিজের ছানার মতোই লালন করছে কুকুরটি। ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, এটি এক প্রাণীর প্রতি অন্য প্রাণীর মমত্ববোধের বিরল দৃষ্টান্ত। ভোলা প্রতিনিধি