মাত্র দুই প্রশ্নে জেরা শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুটি প্রশ্ন করে বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সপ্তম সাক্ষীর জেরা শেষ করেছে আসামিপক্ষ। আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আব্বাস উদ্দিন আহমেদ জবানবন্দি দেন।প্রায় আধা ঘণ্টার জবানবন্দিতে আব্বাস উদ্দিন আহমেদ একাত্তরের ১৩ এপ্রিল চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তরপাড়া গ্রামে পাকিস্তানি সেনাসদ্যদের গণহত্যার ঘটনা বর্ণনা করেন। তবে তিনি জবানবন্দিতে আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর কোনো সংশ্লিষ্টতার কথা বলেননি।রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম সাক্ষী আব্বাস উদ্দিন আহমেদের কাছে জানতে চান, ‘পাকিস্তানি সেনাদের সঙ্গে এদেশের রাজাকাররা কেউ জড়িত ছিলেন কি না?’তখন সাক্ষী আব্বাস উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের এলাকায় লোকেরা বলাবলি করত, সাকা চৌধুরী এর সঙ্গে জড়িত। তবে আমি নিজে দেখিনি।’পরে জেরায় আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক মাত্র দুটি প্রশ্ন করে জেরা শেষ করেন।এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তাঁকে গাজীপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।