মাথাপিছু আয় ৮৪৮ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে বাজারমূল্যে ৮৪৮ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৬৬ হাজার ২৮৩। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন। বাজেট ডকুমেন্ট হিসেবে দেওয়া বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১২-এর উপাত্তে চলতি মূল্যে মাথাপিছু আয়ের এ তথ্য মিলেছে। এর আগে ২০১০-১১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৮১৬ মার্কিন ডলার বা ৫৮ হাজার ৮৩ টাকা। তার আগের অর্থাত্ ২০১০-১১ বছরে মাথাপিছু আয় ছিল ৭৫১ ডলার বা ৫১ হাজার ৯৫৯ টাকা।অর্থনৈতিক সমীক্ষার তথ্যানুসারে ২০১১-১২ অর্থবছরে চলতি বাজারমূল্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে নয় লাখ ১৪ হাজার ৭৮৪ কোটি টাকা। যা গত অর্থবছরের অপেক্ষা ১৪ দশমিক ৮২ শতাংশ বেশি। আগের বছর জিডিপি ছিল সাত লাখ ৯৬ হাজার ৭০৪ কোটি টাকা। বাজারমূল্যে এ সময় মাথাপিছু জিডিপি প্রাক্কলন করা হয়েছে ৬০ হাজার ৩৫০ টাকা। গত অর্থবছর মাথাপিছু জিডিপি ছিল ৫৩ হাজার ২৩৮ টাকা।