মাথায় লাগা গুলিতেই নিহত হন গাদ্দাফি: চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মাথায় বন্দুকের গুলি লেগেছিল। এরপর তিনি মারা গেছেন। গাদ্দাফির ময়নাতদন্তের পর চিকিৎসক ওথম্যান এল জিনতানি আজ রোববার এ কথা জানিয়েছেন।সিএনএন জানায়, চিকিৎসকেরা ময়নাতদন্তের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। ক্রসফায়ারে, না কাছ থেকে করা গুলিতে গাদ্দাফি নিহত হয়েছেন, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।জিনতানি জানান, ময়নাতদন্ত প্রকাশের আগে তিনি ওই প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠাবেন। জিনতানি বলেন, সরকারি কৌঁসুলিদের উপস্থিতিতে মিসরাতা হাসপাতালে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় কোনো বিদেশি বা অন্য কোনো সংস্থার কর্মকর্তা হাসপাতালে উপস্থিত ছিলেন না।এ আগে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) চেয়ারম্যান মাহমুদ জিবরিল জানিয়েছিলেন, গাদ্দাফি ক্রসফায়ারে নিহত হয়েছেন। এ ছাড়া লিবিয়ার তরুণ যোদ্ধা সানাদ আল-সাদেক আল-উইরিবি দাবি করেছেন, তিনি গাদ্দাফিকে পারপর দুবার গুলি করে হত্যা করেছেন। গত বৃহস্পতিবার জন্মস্থান সির্ত শহরে নিহত হন মুয়াম্মার গাদ্দাফি।