মাদক ছাড়তে চান মাসুম
মিরপুর ১১ নম্বর সেকশনের বাসিন্দা মাসুম অঙ্গীকার করেছেন তিনি মাদক বিক্রি কিংবা সেবন করবেন না। তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান।মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনারের (ডিসি) কাছে উপস্থিত হয়ে মাসুম লিখিতভাবে এই অঙ্গীকার করেন। ডিসি এই অঙ্গীকারনামা গ্রহণ করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন, তাঁকে যেন হয়রানি না করা হয়।ডিসি ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, মাসুমকে পর্যবেক্ষণে রাখা হবে, সে মাদক ছেড়েছে কি না। তবে এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।অঙ্গীকারপত্রে মাসুম বলেন, ‘আমি আগে মাদকব্যবসা ও সেবন করতাম। আমার বিরুদ্ধে এ-সংক্রান্ত তিনটি মামলা আদালতে বিচারাধীন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি মাদক বিক্রি ও সেবন ছেড়ে দিয়েছি। এ ব্যাপারে মহানগর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাছেও আমি অঙ্গীকার করেছি। মামলাগুলোর বিচারে যে শাস্তি হবে, তা আমি মাথা পেতে নেব।’মাসুম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেমেয়ে বড় হয়েছে। স্কুল-কলেজে যেতে-আসতে ওদের ডাইল খোরের মাইয়া পোলা বইল্যা গালি দেওয়া হয়। এরপর ছেলেমেয়েরা বাসায় আইয়া কান্না জুইর্যা দিয়ে কয়, তারা পড়ালেখা ছাইর্যাা দেবে। ওদের কথা ভাইব্যাই আমি এই পথ থেকে সইর্যা গেছি।’