মাদক সেবন: পঞ্চগড়ে তিন যুবকের ছয় মাস করে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে তিন যুবকের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ভূঁইয়া গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দণ্ড দেন। তিন যুবক হলেন: সোহরাওয়ার্দী (২৫), শাকিল ফেরদৌস (১৮) ও মাহবুবর রহমান (২০)। এঁরা পরস্পরের বন্ধু এবং সবার বাড়ি পঞ্চগড় শহরে। পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে ওই তিন যুবক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহূত বাসভবনের ভেতরে বসে মাদক সেবন করছিল। গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।