মাদকদ্রব্যসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গির চর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর কাছ থেকে এক হাজার ৬০০ গ্রাম হেরোইন ও আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডে মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও গণসংযোগ) রবিউল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।গোপন সংবাদের ভিত্তিতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো, আসাদুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর কামরাঙ্গির চরে ২৯ নম্বর নিজামবাগ সোলাইমান মিয়ার বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় আনোয়ার হোসেনের ঘর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।রবিউল ইসলাম জানান, আটক আনোয়ার হোসেন অনেক দিন ধরে তাঁর পরিচিত আয়েশা বেগমের সঙ্গে এই মাদক কেনাবেচার ব্যবসা করে আসছিলেন। তিনি মিয়ানমারের সীমান্ত থেকে কক্সবাজার হয়ে ইয়াবা বড়ি নিয়ে আসতেন। হেরোইন আনতেন ভারতের বিভিন্ন সীমান্ত থেকে।