মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: বিজিবির মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলন এবং গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।আজ সোমবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলাধীন নোয়াপুর বিওপি ভবনের ফলক উন্মোচনকালে রফিকুল ইসলাম এ আহ্বান জানান।বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও এলাকাবাসীর নিরাপত্তায় এ ফাঁড়ি কার্যকর ভূমিকা রাখবে। এ জন্য জেলা প্রশাসন, স্থানীয় সরকার পুলিশ এবং এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। কিছু লোভী লোকের জন্য সীমান্তপথ দিয়ে মাদক আসে, যা যুবসমাজকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। স্থানীয় লোকজনকে চোরাচালান বিশেষ করে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। একটি বিওপি থেকে আর একটি বিওপির দূরত্ব সাত-আট কিলোমিটার। কাজেই শুধু বিজিবির সদস্যদের একার পক্ষে প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল শাহাদাত হোসেন, ঢাকা সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) লে. কর্নেল ফরহাদ, ফেনীস্থ ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী সালাহ উদ্দিন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার হোসেন প্রমুখ।