মাদকাসক্ত ছেলে এবং একজন মা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ আগস্ট প্রথম আলোর আইন অধিকার পৃষ্ঠার ‘ছেলে মাদকাসক্ত, তাই মায়ের মামলা’ খবরটির দিকে চোখ আটকে যায়। আমার বারবার মনে হতে থাকে, একজন মা কেন, কোন পর্যায়ের হলে তাঁর সন্তানের বিরুদ্ধে মামলা করতে পারেন? অনেকটা আগ্রহ নিয়েই পুরোটা খবর পড়ি। পড়ার পর থেকেই মনে হচ্ছে, ওই মায়ের স্থানে আমি থাকলে তখন কী হতো? ছেলে ভালো হয়ে যাবে, এ বিশ্বাসে মা ছেলেকে জেলে দিতে চান, আবার অন্যদিকে তাঁর আকুতি, ছেলেকে যেন না মারা হয়। পড়তে পড়তে আমি আবেগী হয়ে যাই। নিজেকে বারবার মায়ের স্থানে ভেবেছি। যে ছেলে মাদকাসক্ত হয়ে ঘরের জিনিস ভাঙচুর করে, চুরি করে, মায়ের গায়ে হাত তোলে—সেই ছেলের জন্য হয়তো বা মা উপযুক্ত কাজটিই করেছেন। ওই মায়ের মতো আমরা সবাই নিশ্চয়ই আশা করতে পারি, ওই ছেলে একদিন জেল থেকে ভালো হয়ে ফিরবে। জেল তাকে একজন সন্ত্রাসী না বানিয়ে একজন ভালো মানুষ বানাবে। সে একজন ভালো মানুষ হয়ে স্বাভাবিক জীবন যাপন করবে। স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখাবে...।শায়লা ইয়াসমিনশিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়