মাদকাসক্ত পুত্রের হাতে মা খুন, পুত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধা মা খুন হয়েছেন। মায়ের নাম নুরজাহান বেওয়া (৭০)। এ ঘটনায় মাদকাসক্ত পুত্র বাদল মিয়াকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।পুলিশ ও নিহত নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পৌগলদীঘা ইউনিয়নের রামচন্দ্রখালী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরকারের স্ত্রী বৃদ্ধা নূরজাহান বেওয়া আজ দুপুরে বাড়ির পাশে রোদে বসে ছিলেন। হঠাত্ মাদকাসক্ত পুত্র বাদল মিয়া মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চান। তিনি টাকা না দেওয়ায় বাদল মিয়া মায়ের মাথায় কাঠ দিয়ে সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নুরজাহান বেওয়া মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদকাসক্ত বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে জানতে চাইলে নিহতের বড় ছেলে নজরুল ইসলাম জানান, ‘আমার মাকে মাদকাসক্ত ছোট ভাই খুন করেছে। ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে।’সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’