মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরিনার আঘাতে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে । দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে বলে একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখনও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। হতাহতদের অধিকাংশই মাদাগাস্কারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইফানাদিয়ানা জেলার অধিবাসী বলে জানা গেছে।