মাদারগঞ্জে সাড়ে তিন লাখ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি এলাকা থেকে তিন লাখ ৪০ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে। এ সময় এক পাচারকারীকেও পুলিশ গ্রেপ্তার করে। ডেক্সামেথাসন গ্রুপের এ ট্যাবলেটটি ডেক্সিন নামে পরিচিত। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম এনামুল হক। মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মো. সাহাদত হোসেন বলেন, ডেক্সামেথাসন গ্রুপের যেকোনো ট্যাবলেট দীর্ঘদিন সেবন করলে কলিজা ও কিডনির ক্ষতি হতে পারে। এ ছাড়া শরীরের বিভিন্ন হাড় ক্ষয় হওয়ার আশঙ্কা বেশি থাকে। এটি সেবন নিষিদ্ধ বলে তিনি জানান।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল ভারতীয় ডেক্সিন ট্যাবলেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে বিশেষ আইনে এনামুলের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।