মাদারীপুরে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরসংলগ্ন পাঁচখোলা এলাকা থেকে আজ শুক্রবার সকালে একটি শাটারগান ও দুটি গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকৃত মালামাল নিয়ে র‌্যাব ক্যাম্পে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সদর উপজেলার পাঁচখোলা গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় গ্রামের হাবিবুর রহমান খানের পরিত্যক্ত রান্নাঘর থেকে একটি শাটারগান ও দুটি গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।