মাদারীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা-কাশিমপুর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের এসআইসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।আজ রোববার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে সরকারি খাসজমিতে পাকা দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাজাহান মোল্লা এবং যুবলীগের নেতা মশিউর রহমানের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এ সময় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে রাজৈর থানা পুলিশ, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্য ও ডিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৬০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় পুলিশের নয়জন সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মাদারীপুরের রাজৈর, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুরের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।