মাদারীপুরে এক লাখ টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার কামলাদী এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ দুজন যুবককে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। র্যাব-৮ (বরিশাল অঞ্চল)-এর আওতাধীন পটুয়াখালী ক্যাম্পের একটি দল গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন—কালকিনি উপজেলার ডাসার গ্রামের মোতালেবের ছেলে ফয়সাল মাহমুদ ও ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ গ্রামের হীরা হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার।র‌্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সিরাজুল ইসলামের ভাষ্যমতে, গোপন সূত্রে র‌্যাব জানতে পারে ঈদ উপলক্ষে ঢাকা থেকে জাল টাকার একটি বড় চালান মাদারীপুরে এসেছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে পটুয়াখালী র‌্যাব ক্যাম্প কমান্ডার কমান্ডার লে. কমান্ডার নূরুজ্জামানের নেতৃত্বে মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী এলাকায় অভিযান চালায়। এ সময় ফয়সাল ও সোহেলকে এক লাখ টাকা মূল্যমানের এক হাজার ও ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তাকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মাদারীপুর র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।