মাদারীপুরে কোরীয় নাগরিকের ৪ বছর কারাদণ্ড
মাদারীপুর জেলার একটি আদালত প্রতারণার দায়ে দক্ষিণ কোরিয়ার নাগরিক চুই মুন কুনকে (চুই) চার বছরের কারাদণ্ড দিয়েছেন।মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. মাসুদ পারভেজ প্রতারক চুইয়ের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর মাদারীপুর জেলার শিবচর উপজেলার বৈকণ্ঠপুরের আবুল বাশারকে চার লাখ টাকায় দক্ষিণ কোরিয়া নিয়ে যাওয়ার কথা বলে চুই তাঁর কাছ থেকে নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে আবুল বাশার মাদারীপুরের আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন।২০০৯ সালের ১২ অক্টোবর চুই জামালপুরে অপর একটি মামলায় আটক হলে মাদারীপুরের আবুল বাশারের প্রতারণা মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে মাদারীপুরে নিয়ে আসা হয়।দক্ষিণ কোরিয়ার নাগরিকের কোনো আইনজীবী না থাকায় গোলাম কিবরিয়া লিগ্যাল এইডের পক্ষ থেকে তাঁর আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন। চুই বর্তমানে মাদারীপুর কারাগারে আটক।—বাসস