মাদারীপুরে ক্রেন ছিঁড়ে চীনা নাগরিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের কাজীরটেকে নির্মাণাধীন সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে কাজের সময় ক্রেন ছিঁড়ে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন এক বাংলাদেশি শ্রমিক। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।সেতু প্রকল্পের শ্রমিক বিভাগের দায়িত্বে থাকা মাহবুব হোসেন জানান, চীনা নাগরিক জং বস ক্রেনের দায়িত্বে ছিলেন। আহত বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া না গেলেও তাঁর বাড়ি উত্তরাঞ্চলে বলে জানা গেছে।। তাঁর পা ভেঙে গেছে। স্থানীয় ও সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে কাজীরটেক-সংলগ্ন পখিরা এলাকায় ক্রেন দিয়ে মাটি সরানো হচ্ছিল। এ সময় তার ছিঁড়ে ক্রেনের নিচে চাপা পরে ঘটনাস্থলেই জং বসের মৃত্যু হয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেছে। এদিকে সাংবাদিকেরা খবর সংগ্রহ করতে গেলে সেতু নির্মাণের কাজে নিয়োজিত চীনা নাগরিকেরা বাধা দেন।