মাদারীপুরে চরমপন্থীর গুলিতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলায় চরমপন্থীদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম দুলাল মোল্লা (৫৫)। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঘুনসী গ্রামের ঘুনসী হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সর্দার জানান, আজ সকালে দুলাল মোল্লা ঘুনসী হাইস্কুলের পাশের কবরস্থান দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা চরমপন্থীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। সদর থানার পুলিশ ও শ্রীনদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।