মাদারীপুরে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার প্রায় ১৫ লাখ মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ পাওয়া গেছে দুই হাজার কম্বল। গত ২৮ ডিসেম্বর রাতে চারটি উপজেলায় কম্বলগুলো বিতরণ করা হয়। প্রশাসন এত অল্পসংখ্যক কম্বল বিতরণ করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। এর পরও জেলা প্রশাসক শশী কুমার সিংহের পরামর্শে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা রাতে রাস্তার পাশে থাকা ছিন্নমূল মানুষের কাছে গিয়ে তাদের কম্বল দেন। সদর উপজেলার মস্তফাপুর, শহরের লেকেরপাড়, পুরানবাজার, লঞ্চঘাট, চৌরাস্তা ও মহিষেরচর এলাকার খোলা জায়গা এবং ছোট পলিথিন দিয়ে তৈরি ছোটঘরে থাকা মানুষের হাতে তুলে দেন এ শীতবস্ত্র। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নূরুদ্দীন চাকলাদার।